Mealmish অ্যাকাউন্ট আর তার সব ব্যক্তিগত তথ্য স্থায়ীভাবে মুছতে নিচের ধাপগুলো মানুন।
কার্যকর: 21 নভেম্বর 2026
কীভাবে মুছবেন
অ্যাপ বা app.mealmish.app-এ সাইন ইন করুন।
উপরে ডান কোণে নিজের ছবিতে চাপুন → অ্যাকাউন্ট পাতা খুলবে।
সবার নিচে লাল “অ্যাকাউন্ট মুছুন” চাপুন।
কী মুছবে আর কী থাকবে পড়ে নিন, বাক্সে “মুছুন” লিখে বোতাম চাপুন।
30 দিন পর অ্যাকাউন্ট নিজে থেকে মুছে যাবে। এর মধ্যে সাইন ইন করে বাতিল করা যাবে।
আগে যা করতে হতে পারে
অন্য সদস্য থাকা কোনো মেসের ম্যানেজার হলে আগে অন্য কাউকে দায়িত্ব দিন।
পাস কেনার টাকা যাচাই বাকি থাকলে অ্যাডমিনের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করুন।
যা মুছে যাবে
নাম, ফোন, ইমেইল, ছবি, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, পেশা, জরুরি যোগাযোগ, রক্তের গ্রুপ, লগইন, ডিভাইসের তালিকা ও লগইন ইতিহাস, দুই-ধাপ যাচাই (অথেনটিকেটর ও রিকভারি কোড), নোটিফিকেশন, কয়েন, রক্তদাতা প্রোফাইল, রক্তের অনুরোধের রোগীর তথ্য ও হাসপাতালের স্লিপ, আর আগ্রহ-ফর্ম। ছবি ও স্লিপের তালা-দেওয়া ব্যাকআপ সর্বোচ্চ 30 দিনে মুছে যায়।
যা নাম ছাড়া থেকে যাবে
মেসের মিল, বাজার, জমা, বিল, ভাড়া ও মাসের হিসাব আর বাজারের রসিদ — “মুছে ফেলা সদস্য” নামে, যাতে বাকি সদস্যদের হিসাব না বদলায়; পাস কেনার রেকর্ড (টাকা দেওয়ার নম্বর শেষ ৪ অঙ্ক ছাড়া লুকানো); কিচেন রিভিউয়ের তারা; নিরাপত্তার অডিট লগ; ফ্রি ট্রায়াল আবার নেওয়া ঠেকাতে ফোন নম্বরের একমুখী hash। ব্যাকআপ থেকে সর্বোচ্চ 7 দিনে মুছে যায়।
সাইন ইন করতে পারছেন না?
যে ফোন নম্বর বা ইমেইলে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা লিখে support@mealmish.app-এ ইমেইল করুন। পরিচয় যাচাইয়ের পর আমরা মোছা শুরু করব।