Mealmish একটা মেস ব্যবস্থাপনার অ্যাপ — মিল, বাজার, জমা, বিল ও ভাড়ার হিসাব রাখে। এই নীতিতে লেখা আছে আমরা কোন তথ্য নিই, কেন নিই, কারা দেখেন, কতদিন রাখি আর আপনি কীভাবে মুছতে পারেন। অ্যাপটি চালায় Orbyard (orbyard.com)।
কার্যকর: 21 নভেম্বর 2026
১. আমরা কোন তথ্য নিই
অ্যাকাউন্ট: নাম, ইমেইল, মোবাইল নম্বর; Google দিয়ে সাইন-ইন করলে Google অ্যাকাউন্টের নাম ও ছবি।
প্রোফাইল (বেশিরভাগ ঐচ্ছিক): ছবি, লিঙ্গ, জন্মতারিখ, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জরুরি যোগাযোগের নম্বর ও সম্পর্ক, রক্তের গ্রুপ।
মেসের হিসাব: আপনার ও মেসের সদস্যদের দেওয়া মিল, বাজার, জমা, বিল, ভাড়া ও মাসের হিসাব; বাজারের রসিদের ছবি।
পাস কেনা: bKash/নগদ/রকেট-এর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, TrxID ও টাকার পরিমাণ — যাচাইয়ের জন্য। আপনার PIN বা কার্ডের তথ্য আমরা কখনো নিই না।
রক্তদান (ঐচ্ছিক): রক্তদাতা হতে চাইলে রক্তের গ্রুপ, শেষ রক্তদানের তারিখ ও যোগাযোগের সম্মতি; রক্তের অনুরোধ করলে রোগীর নাম, হাসপাতাল ও প্রয়োজনের তারিখ।
ডিভাইস ও লগইন: নোটিফিকেশন পাঠানোর token; কোন ধরনের ফোন/কম্পিউটার ও ব্রাউজার বা অ্যাপ থেকে কখন লগইন-লগআউট হয়েছে; ইন্টারনেট সংযোগ থেকে আনুমানিক শহর ও দেশ। লগইন চালু থাকা অবস্থায় লগইন ব্যবস্থা (Supabase) সেই লগইনের IP ঠিকানা রাখে — অ্যাপে কাউকে তা দেখানো হয় না, আর লগইন ইতিহাসে IP থাকে না।
নিরাপত্তা: OTP-র একমুখী hash, IP ঠিকানার hash (বারবার চেষ্টা আটকাতে), কে কী বদলেছেন তার অডিট লগ; দুই-ধাপ যাচাই চালু করলে অথেনটিকেটর অ্যাপের গোপন চাবি (লগইন ব্যবস্থায়, এনক্রিপ্টেড) আর রিকভারি কোডের একমুখী hash — আসল কোড আমরা রাখি না।
২. কেন নিই
আপনার অ্যাকাউন্ট খোলা, সাইন-ইন আর ফোন নম্বর যাচাই (SMS-এ OTP)।
মেসের হিসাব রাখা, মাস শেষে কে কত পাবেন/দেবেন তা হিসাব করা, রিপোর্ট ও PDF বানানো।
নোটিফিকেশন ও জরুরি SMS পাঠানো (যেমন জমা অনুমোদন, মাস বন্ধ)।
পাস কেনার টাকা যাচাই আর একজন মানুষ যাতে একবারই ফ্রি ট্রায়াল পান তা নিশ্চিত করা।
প্রতারণা, স্প্যাম ও অপব্যবহার ঠেকানো; নতুন লগইন হলে আপনাকে জানানো, আর আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে খোলা আছে দেখিয়ে দূর থেকে লগআউট করার সুযোগ দেওয়া।
আমরা বিজ্ঞাপন দেখাই না, বিজ্ঞাপনের জন্য আপনাকে ট্র্যাক করি না, আর কারো কাছে তথ্য বিক্রি করি না।
৩. কারা দেখেন
আপনার মেসের সদস্যরা: আপনার নাম, ছবি, ফোন নম্বর আর মেসের হিসাব। অন্য মেসের কেউ দেখেন না।
মেস কিচেন থেকে খাবার নিলে রান্নাঘর ও ডেলিভারি কর্মী শুধু ডেলিভারির জন্য দরকারি তথ্য (মেসের নাম, ঠিকানা, যোগাযোগ) দেখেন।
রক্তদাতার ফোন নম্বর শুধু অ্যাডমিনের অনুমোদনের পর, দাতার সম্মতি থাকলে, অনুরোধকারী দেখেন।
Mealmish-এর অ্যাডমিন: সহায়তা, পাস যাচাই ও অপব্যবহার ঠেকাতে — দুই-ধাপ লগইন বাধ্যতামূলক, প্রতিটা কাজ অডিট লগে থাকে।
সেবাদাতা (শুধু আমাদের হয়ে কাজ করেন): Supabase — ডাটাবেস, লগইন ও ফাইল (সিঙ্গাপুর); Vercel — ওয়েবসাইট চালানো (সিঙ্গাপুর); Google Firebase — নোটিফিকেশন; Google — Google দিয়ে সাইন-ইন; BulkSMSBD — SMS পাঠানো (শুধু নম্বর ও বার্তা); Cloudflare R2 — ফাইলের তালা-দেওয়া (এনক্রিপ্টেড) ব্যাকআপ।
আইন অনুযায়ী বাধ্য হলে উপযুক্ত কর্তৃপক্ষ।
৪. কতদিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আপনার তথ্য থাকে।
OTP কোড ২ মিনিটে মেয়াদোত্তীর্ণ হয়; শুধু তার hash অল্প সময় থাকে।
লগইন ইতিহাস 180 দিন পর নিজে থেকে মুছে যায়। কোনো ডিভাইসে 30 দিন অ্যাপ ব্যবহার না হলে সেখান থেকে নিজে থেকে লগআউট হয়। লগআউট হলেই সেই লগইনের IP মুছে যায়; ইতিহাসে শুধু ডিভাইসের ধরন, সময় ও আনুমানিক শহর থাকে।
ডাটাবেসের রাতের এনক্রিপ্টেড ব্যাকআপ 7 দিন পর, আর ছবি-রসিদ-কাগজের সাপ্তাহিক এনক্রিপ্টেড ব্যাকআপ 30 দিন পর নিজে থেকে মুছে যায়।
অ্যাকাউন্ট মুছলে কী থাকে তা নিচে ৬ নম্বরে।
৫. নিরাপত্তা
সব যোগাযোগ এনক্রিপ্টেড (HTTPS), ডাটাবেস ও ফাইল সার্ভারে এনক্রিপ্টেড থাকে।
প্রতিটা তথ্যের অনুমতি ডাটাবেসেই যাচাই হয় — আপনি শুধু নিজের ও নিজের মেসের তথ্য দেখতে পারেন।
OTP ও পাসওয়ার্ড কখনো সাধারণ লেখায় রাখা হয় না।
চাইলে দুই-ধাপ যাচাই (অথেনটিকেটর অ্যাপ) চালু করতে পারেন — তখন পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ফোনের কোড ছাড়া ঢুকতে পারবে না। নতুন লগইন, পাসওয়ার্ড বদল আর দুই-ধাপ যাচাই চালু/বন্ধ হলে আপনাকে জানানো হয়।
৬. অ্যাকাউন্ট মোছা
অ্যাপে অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছুন। অনুরোধের 30 দিন পর অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে যায়; এর মধ্যে আবার সাইন-ইন করে বাতিল করা যায়। অ্যাপ ছাড়াও app.mealmish.app/delete-account পাতায় নিয়ম দেখা যায়।
মুছে যায়: নাম, ফোন, ইমেইল, ছবি, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, পেশা, জরুরি যোগাযোগ, রক্তের গ্রুপ, লগইন, ডিভাইসের তালিকা ও লগইন ইতিহাস, দুই-ধাপ যাচাই (অথেনটিকেটর ও রিকভারি কোড), নোটিফিকেশন, কয়েন, রক্তদাতা প্রোফাইল, রক্তের অনুরোধের রোগীর তথ্য ও হাসপাতালের স্লিপ, আর আগ্রহ-ফর্ম।
নাম ছাড়া থেকে যায় (“মুছে ফেলা সদস্য” হিসেবে): মেসের মিল, বাজার, জমা, বিল, ভাড়া ও মাসের হিসাব আর বাজারের রসিদ — কারণ এগুলো মেসের বাকি সদস্যদেরও হিসাব; পাস কেনার রেকর্ড (TrxID ও টাকা; যে নম্বর থেকে টাকা দিয়েছেন তার শেষ ৪ অঙ্ক ছাড়া বাকিটা লুকানো); কিচেন রিভিউয়ের তারা (লেখা মন্তব্য মুছে যায়); নিরাপত্তার অডিট লগ ও আংশিক লুকানো SMS লগ; ফ্রি ট্রায়াল আবার নেওয়া ঠেকাতে ফোন নম্বরের একমুখী গোপন-চাবিযুক্ত hash (আসল নম্বর নয়)।
মুছে ফেলা তথ্য সর্বোচ্চ 7 দিন, আর মুছে ফেলা ছবি ও কাগজ সর্বোচ্চ 30 দিন পুরনো ব্যাকআপে থাকতে পারে, তারপর নিজে থেকে মুছে যায়।
৭. আপনার অধিকার
অ্যাপের প্রোফাইল পাতা থেকে নিজের তথ্য দেখা ও ঠিক করা।
অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মোছা (৬ নম্বর দেখুন)।
নিজের তথ্যের কপি চাইলে support@mealmish.app-এ ইমেইল করুন — পরিচয় যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে পাঠাব।
নোটিফিকেশন যেকোনো সময় অ্যাপের সেটিংসে বন্ধ করা যায়।
৮. বয়সসীমা
13 বছরের কম বয়সীদের জন্য Mealmish নয়। জানতে পারলে আমরা সেই অ্যাকাউন্ট মুছে দেব।
৯. ব্রাউজার ও ডিভাইসে রাখা তথ্য
সাইন-ইন ধরে রাখা, ভাষা মনে রাখা আর ইন্টারনেট না থাকলেও শেষ দেখা তথ্য দেখাতে আমরা আপনার ডিভাইসে কিছু তথ্য রাখি। সাইন আউট করলে এগুলো মুছে যায়। বিজ্ঞাপন বা অন্য কোম্পানির ট্র্যাকিং কুকি নেই।
১০. নীতির পরিবর্তন
বড় কোনো পরিবর্তন হলে অ্যাপে জানাব এবং এই পাতার কার্যকর তারিখ বদলাব।
১১. যোগাযোগ
Orbyard (orbyard.com) · ইমেইল: support@mealmish.app